Tuesday, May 12, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: পূর্ব বর্ধমানে চাকরি পাচ্ছেন রেণু খাতুন

Date:

Share post:

বুধবারই জানিয়েছিলেন রেনু খাতুন (Renu Khatun)কে চাকরি দেওয়া হবে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন, নার্সিংয়ে (Nursing) নয়, তবে পূর্ব বর্ধমানে নার্সিং গ্রেডেই নন-নার্সিং কাজ করবেন রেণু। নিয়োগপত্র ইতিমধ্যে ইস্যু করা হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, ওয়েস্টবেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড পূর্ব বর্ধমানে তাঁকে সুপারিশ করছে। স্টাফ নার্সের গ্রেড টু-তে চাকরি পেয়েছিলেন রেণু। কিন্তু এই পরিস্থিতিতে নার্সিং নয়, অন্য কাজ করবেন রেণু। তবে যেহেতু নার্সিং পাশ করেছিলেন, তাই সেই গ্রেডেই থাকবে। ২৯ হাজার ৮০০ টাকা বেতন পাবেন। “তাঁর হাতের চিকিৎসার ব্যবস্থাও আমরা করব। আর আইন অনুযায়ী, পুলিশ যা পদক্ষেপ করার করবে।”

সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় স্বামী ডান হাতের কবজি কেটে নিয়েছিল স্বামী। কেতুগ্রামের সেই রেণু খাতুনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার, ভবানীপুর (Bhabanipur) বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রেণুর জন্য তিনটি পদক্ষেপ করা হচ্ছে। নার্সের চাকরির পরীক্ষায় রেণুর ডান হাতের কবজি না থাকায় তিনি বসে, মুখে বলে যে কাজ করতে পারবেন, সেই কাজ তাঁকে দেওয়া হবে। রেণুকে রাজ্য সরকারি সাহায্যে কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে। বেসরকারি হাসপাতালে রেণুর চিকিৎসার টাকা দেবে রাজ্য।

শনিবার রাতে রেণুর ডান হাতের কবজি কেটে নেয় স্বামী। স্বামী এবং তার বাবা-মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। গ্রেফতার হয়েছে রেণুর স্বামীর দুই বন্ধু। তবে মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়ানোয় রেণুর মন্তব্য, “তাঁকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আমি কৃতজ্ঞ।”


Related articles

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...

কমবে বৃষ্টির পরিমাণ, দক্ষিণবঙ্গে ফের উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস!

বৈশাখের প্রায় শেষ লগ্নেও সেভাবে গরমের দাবদাহ সহ্য করতে হয়নি বঙ্গবাসীকে। বৃষ্টি আর কালবৈশাখী উষ্ণতা ঊর্ধ্বমুখী হওয়ার পথে...