Saturday, March 14, 2026

Salman khan -selim khan: একবার নয়, একাধিকবার সলমনকে হত্যার চেষ্টা হয়েছিল, জানাল মুম্বই পুলিশ

Date:

Share post:

বলিউড অভিনেতা সলমন খান এবং তার বাবা চিত্রনাট্যকার সেলিম খানকে একবার নয়, একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। শনিবার এই তথ্য জানালো মুম্বই পুলিশ। জানা গিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকেরা দিনের-পর-দিন বিভিন্ন জায়গায় সলমন এবং সেলিম খানকে টার্গেট করেছিলেন। কিন্তু প্রতিবারই তারা কেন ব্যর্থ হলেন তা নিয়ে কিঞ্চিৎ সন্দেহ রয়েছে পুলিশের মনে। গতকাল অর্থাৎ শুক্রবারই কে বা কারা খুনের হুমকি দিয়েছিল তাদের খোঁজ পাওয়া গিয়েছিল। অন্যতম অভিযুক্ত মহাকালকে জেরা করে দলটির নাম জানতে পেরেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে এই   হুমকি চিঠি পাঠানোর পিছনে হাত ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর এক সদস্য সিদ্বেশ হিরামন কাম্বলে ওরফে মহাকাল নামে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।  সিদ্বেশ হিরামনকে  জিজ্ঞাসাবাদ করেই নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ।  তার কাছ থেকেই এ সংক্রান্ত বহু তথ্য জানতে পেরেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, সলমনকে হুমকি চিঠি দেওয়ার জন্য বিষ্ণোই গ্যাং-এর ৩ জন এসেছিল।  কানাডার বাসিন্দা বিক্রম বারাডের  নির্দেশেই সলমনকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মহাকাল।  মুম্বইতে এসে সৌরভ মহাকালের সঙ্গে তারা যোগাযোগ করেছিল। পুলিশ  এখনো পর্যন্ত নিশ্চিত যে এই হুমকি চিঠি দেওয়ার ঘটনা বিক্রম বারাডেরই মস্তিস্ক প্রসূত।

 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...