Friday, May 15, 2026

Badminton: ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু-লক্ষ‍্য সেন

Date:

Share post:

ইন্দোনেশিয়া ওপেনের ( Indonesia Open) কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু (Pv Sindhu) এবং লক্ষ্য সেন (Lakshya Sen)। কোয়ার্টার ফাইনালে রাতচানক ইন্তাননের কাছে কার্যত দাঁড়াতেই পারলেন না সিন্ধু। ওপর দিকে পুরুষ সিঙ্গলসে লড়াই করে হারের মুখ দেখেন লক্ষ‍্য সেন।

কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে মহিলাদের সিঙ্গলসে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না দু’বারের অলিম্পিক্স পদক জয়ী সিন্ধু। বিশ্বের আট নম্বর খেলোয়াড় ইন্তাননের কাছে হারলেন ১২-২১, ১০-২১ ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে ছিলেন না সিন্ধু। ইন্তাননের আগ্রাসী শটের কাছে এদিন দাঁড়াতেই পারলেন ভারতীয় শাটলার। এই হারের ফলে এই নিয়ে থাইল্যান্ডের শাটলারের বিরুদ্ধে টানা পাঁচটি ম্যাচ হারলেন সিন্ধু।

অন‍্য দিকে লক্ষ্য হারলেন চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের কাছে। ম‍্যাচের  ফলাফল ১৬-২১, ২১-১২, ১৪-২১। প্রথম গেম হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমে দুরন্ত ক‍ামব‍্যাক করেন লক্ষ্য। কিন্তু তৃতীয় গেমে আবার লক্ষ্যভ্রষ্ট হন তিনি। এই নিয়ে এক মাসের মধ্যে বিশ্বের চার নম্বর চেনের কাছে দ্বিতীয় বার হারলেন লক্ষ্য।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...