Wednesday, May 13, 2026

উত্তরপ্রদেশে বন্দি পেটানোর ভিডিও প্রকাশ্যে আসতেই চাপে যোগী প্রশাসন

Date:

Share post:

উত্তরপ্রদেশের(UTTARPRADESH) লকআপে বন্দি পেটানোর ভিডিএ প্রকাশ্যে আসতেই চাপে যোগী প্রশাসন।ভিডিওতে দেখা যাচ্ছে, লাঠি দিয়ে কয়েক জনকে পেটাচ্ছেন দুই পুলিশকর্মী। একের পর এক লাঠির ঘা পড়ছিল তাঁদের পা থেকে কোমরে।তারা পরিত্রাহী চিৎকার করছিলেন , কিন্তু পুলিশ কর্মীদের সেদিকে কোনও নজর ছিল না।।
এমনই একটি ভিডিও টুইট করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব( AKHILESH YADAV)। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি উত্তরপ্রদেশে লকআপে বন্দি মৃত্যুর প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। দাবি করা হচ্ছে, ভিডিওটি উত্তরপ্রদেশের সাহারানপুরের কোতওয়ালি থানার। যাঁদের পেটানো হচ্ছে তাঁরা বিক্ষোভকারী। তাঁদের বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।
অখিলেশ টুইট করে লিখেছেন, ‘লকআপে এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরব হওয়া উচিত। না হলে ন্যায়বিচার পাবে না ইকবালরা। রাজ্যের পুলিশ প্রশাসন নিয়েও প্রশ্ন তুলেছেন অখিলেশ।তিনি টুইট করেন, ‘লকআপে বন্দি মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশ শীর্ষে। মানবাধিকার লঙ্ঘনে এক নম্বরে। দলিত নিপীড়নেও শীর্ষে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। সাহারানপুরের(SAHARANPUR) এসএসপি আকাশ তোমর দাবি করেছেন, এটি সাহারানপুরের ঘটনা নয়। তিনি বলেছেন, ভিডিওটি দেখিনি। তবে আমার জেলায় এই ধরনের ঘটনা ঘটেনি। জানিও না এই ঘটনা কোথাকার। কী কারণে এই ঘটনা তা-ও জানা নেই। তবে এই ঘটনা কোথাকার তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও পুলিশকর্মী দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...