Thursday, April 9, 2026

Bengal Cricket: রঞ্জির সেমিফাইনালে মঙ্গলবার বাংলার প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ, চিন্তায় মনোজের চোট

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) সেমিফাইনালে খেলতে নামছে বাংলা (Bengal)। প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ (Madhya Pradesh) । প্রতিপক্ষ দলে রজত পতিদার, কুলদীপ সেনের মতন ক্রিকেটার আছেন। যদিও এইসব নিয়ে ভাবছেন না বাংলার কোচ অরুণ লাল (Arun Lal)। বরং বাংলা শিবিরের চিন্তুা মনোজ তিওয়ারির চোট। কারণ কোয়ার্টার ফাইনালে দুরন্ত ইনিংস খেলেন মনোজ। তাই সেমিফাইনালের মতন হেভিওয়েট ম‍্যাচে মনোজ না থাকলে যে বিপাকে পড়বে বাংলা শিবির তা ভালোই জানেন বাংলার কোচ। জানা যাচ্ছে রবিবার অনুশীলন করেননি মনোজ।

আসলে নতুন করে মনোজের কোনও চোট লাগেনি। পুরনো চোটেই কিছুট কাবু হয়েছেন তিনি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেঞ্চুরির পরেই হাঁটুর ব্যথা বেড়েছে মনোজের। এমআরআই করানোর পর দেখা যায়, পুরনো চোটই মনোজকে সমস্যায় ফেলেছে। মনোজের চোট নিয়ে বাংলার কোচ অরুণ লাল বলেন, “আমি মনোজকে বলেছি, এ সব নিয়েই আমার ক্রিকেট কেরিয়ারের শেষ পাঁচ বছর আমি খেলেছি। অনেকক্ষণ ব্যাট করে সেঞ্চুরি করার পরই দেখতাম হাঁটু ফুলে গিয়েছে। তারপর প্রাথমিক চিকিৎসা করে, বরফ লাগিয়ে, মেরামতি করে আবার খেলতে নামতাম। আমি আশা করি মনোজকে সেমিফাইনালে পাব।”

আরও পড়ুন:Rishabh Pant: ম‍্যাচ হেরে দলের স্পিনারদের কাঠগড়ায় তুললেন পন্থ

 

Related articles

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...