Wednesday, February 11, 2026

তপন কান্দু খুন : আদালতে চার্জশিট জমা দিল সিবিআই

Date:

Share post:

ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার সিবিআইয়ের আইনজীবী জেলা আদালতে ৩০ পাতার এই চার্জশিটটি জমা করেন৷ চার্জশিটে বলা হয়েছে তপন কান্দু খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেই অন্যতম অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। গ্রেফতার হওয়া পাঁচজনের জামিন আটকাতেই ৯০ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই৷ এমনটাই মনে করছে তথ্যভিজ্ঞ মহল। যদিও এই খুনের ঘটনায় এখনও দুই শুটারকে গ্রেফতার করতে পারেনি সিবিআই৷ সিবিআই এর তরফ থেকে তদন্তের জন্য আদালতে আরো কিছুটা সময় চেয়ে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে ।গত ১৩ মার্চ সান্ধ্যভ্রমণে বেরিয়ে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু৷ বাড়ি থেকে প্রায় দিন ছড়া দুরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি৷ এই খুনের ঘটনার তদন্ত ভার প্রথমে সিটকে দেওয়া হলেও পরে পরিবারের দাবি মেনে হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার দায়িত্ব দিয়েছিলে।

 

spot_img

Related articles

ক্রমাগত ঘৃণা ভাষণ! অসম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্যের শিক্ষাবিদ

নির্বাচন জিততে যে কোনও ধরনের অধঃপতনকেই আর পরোয়া করছেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যেভাবে তিনি ক্রমাগত রাজ্যের...

থাইল্যান্ডের স্কুলেও বন্দুকবাজের হামলা, আটক ১৮ বছরের তরুণ

কানাডার (Canada) ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার স্কুলে বন্দুকবাজের আতঙ্ক ছড়িয়ে পড়ল থাইল্যান্ডে (Thailand)। বুধবার দক্ষিণ থাইল্যান্ডের...

বাংলার ‘প্যাড ওম্যান’: স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

রিলে আমরা প্যাড ম্যান দেখেছিলাম। এবার রিয়েল দেখা গেল প্যাড ওম্যানকে। তিনি প্রীতি মিঞ্জ (২৮)। চা বাগানের মহিলাদের...

বক্স অফিসে ‘মর্দানি’র দাপট নিয়ে কালীঘাটে ‘বলিউড কুইন’ রানি! সঙ্গে দেবশ্রী

বর্তমানে বলিউডের (Bollywood) সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’...