Saturday, April 25, 2026

তীব্র দহনজ্বালা!রাজধানীতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি

Date:

Share post:

পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলেও পশ্চিম ভারতে বর্ষার দেখা নেই। তাপপ্রবাহের রীতিমত জ্বলছে রাজধানী। রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৪৭ ডিগ্রি চড়বে তাপমাত্রার পারদ এমনই সতর্কতা জারি করা হয়েছে।


আরও পড়ুন:সিধু মুসে ওয়ালা খুনে গ্রেফতার আরও ১


রাজধানী দিল্লিতে এবার মানুষজন গরমে একেবারে জ্বলে পুড়ে যাচ্ছেন৷ এই বছরে দেশের রাজধানীতে গরমের নতুন রেকর্ড  তৈরি হয়েছে৷ মৌসম বিভাগের খবর ২০১২ -র পর ফের এবছরে দীর্ঘসময় তাপমাত্রা এত বেশিদিন স্থায়ী হল। গত রবিবার দিল্লির অক্ষরধাম মন্দিরের কাছে স্পোর্টস কমপ্লেক্সের মৌসম স্টেশনে অধিকতম তাপমাত্রা ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস হবে৷ নজফগড়, মুঙ্গেশপুর, পীতমপুরা, আর রিজের মৌসম কেন্দ্রে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়৷ এদিকে আইএমডি ইতিমধ্যেই হলুদ অ্যালার্ট জারি করেছে৷ বেশ কিছু এলাকায় চলবে লু বা হিটওয়েভ৷


কয়েকদিনের বর্ষণে গরম থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছিলেন দিল্লিবাসী। কিন্তু ফের বাড়ছে পারদ। মোউসম ভবন জানিয়েছে, দিল্লিতে এই বছর এপ্রিলে সবচেয়ে গরম ছিল৷ তাপমাত্রা এপ্রিলের পর খানিকটা কমলেও জুন মাসে কোথাও কোথাও ৪৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।


Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...