Thursday, May 14, 2026

১০৪ ঘণ্টার লড়াইয়ের পর কুয়ো থেকে উদ্ধার ১১ বছরের কিশোর

Date:

Share post:

ঘরের পেছনেই খেলছিল। মা বারবার সতর্ক করেছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি। শেষে খেলতে খেলতে পা হড়কে ৮০ ফুট গভীর কুয়োতে পড়ে যায় ১১ বছরের কিশোর। এরপর শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের জঞ্জগির চম্পা জেলায়।


আরও পড়ুন:জুলাই মাস থেকেই ৭৫ মাইক্রনের নীচের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ

মূক ও বধির কিশোরটিকে উদ্ধারে নামানো হয় সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু ২ দিন কেটে যাওয়ার পরও উদ্ধার করা না গেলে নামানো হয় রোবট। এরপরই উদ্ধার হয় কিশোরটি।
ছত্তীশগড় প্রশাসন তরফের খবর, ৮০ ফুট গভীর কুয়োর ৬০ ফুটে আটকে ছিল ছেলেটি। ৫০০-র বেশি কর্মী রাহুলকে কুয়ো থেকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। শুক্রবার সন্ধ্যায় শুরু হয় উদ্ধারকাজ। ১০৪ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলার পর মঙ্গলবার রাতে অক্ষত অবস্থায় কুয়ো থেকে তুলে আনা হয়েছে রাহুলকে। কোনও বাচ্চা কুয়োতে পড়ে যাওয়ার পর তাকে তুলে আনার ঘটনা নতুন নয়, তবে রাহুলের ঘটনা নজির গড়ল।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...