Friday, March 13, 2026

আজ দিল্লিতে মমতার বৈঠক ঘিরে চড়ছে পারদ, থাকছে বাম, কংগ্রেসও

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে বিরোধীদের একজোট করতে দিল্লি সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার দিল্লিতে(Delhi) পা রেখেই এনসিপি প্রধান শরদ পাওয়ারের(Sarad Pawar) সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। আজ, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার মমতার ডাকা বৈঠককে ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে।


আরও পড়ুন: ১০৪ ঘণ্টার লড়াইয়ের পর কুয়ো থেকে উদ্ধার ১১ বছরের কিশোর


রাষ্ট্রপতি নির্বাচনের(President Election) রণকৌশল সাজাতে আজ মমতার ডাকা বৈঠকে হাজির থাকবেন কংগ্রেসের তিন প্রতিনিধি। ফলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে গত কয়েক মাসে যে দূরত্ব তৈরি হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সেই দূরত্ব কমার ইঙ্গিত মিলেছে। এই ইস্যুতে সোনিয়ার সঙ্গে কথাও হয়েছে মমতার। আগামিকালের বৈঠকে বামেদের তরফে সাংসদ পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন সিপিএম সাংসদ এলামারাম করিম এবং বিনয় ভিস্বম। থাকবেন লালু পুত্র তেজস্বী যাদব সহ অন্যান্য নেতৃত্বরা।



তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চরম আকার নিয়েছে। এই তালিকায় শরদ পাওয়ারের নাম থাকলেও তিনি প্রার্থী হতে কতখানি সম্মত তা নিয়ে সংশয় রয়েছে। কারণ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগেই শরদ জানিয়েছিলেন, “যখন একটা দলের (বিজেপি) তিনশোরও বেশি সাংসদ রয়েছে, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ফল কী হবে, তা স্পষ্ট। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী হব না।” যদিও বিরোধিরা যদি এই নির্বাচনে একজোট হয় সেক্ষেত্রে বিজেপিকে জোর ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সেই লক্ষ্যে মঙ্গলবার দিল্লিতে পা রাখেন মমতা।

spot_img

Related articles

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...

গ্যাস সংকটের বলি! কাঠ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

গ্যাসের জন্য হাহাকার দেশ জুড়ে। দেশের বিজেপি শাসকেরা তা অস্বীকার করে আবারও দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এই...

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...