Friday, May 15, 2026

Sourav Ganguly: ‘টি-২০ বিশ্বকাপে কারা খেলবেন? গোটা বিষয়টি দেখছেন দ্রাবিড়,’ জানালেন বিসিসিআই সভাপতি

Date:

Share post:

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ার ( Australia) মাটিতে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দেশ। ব‍্যতিক্রম নয় ভারতও (India)। ইতিমধ্যেই  দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বে সিরিজে সমতা ফিরিয়েছে টিম ইন্ডিয়া। আগামিকাল বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচে নামবে পন্থরা। যে জিতবে, সিরিজ তার পকেটে। এরপর ভারতীয় দলের একটা ইউনিট ইংল্যান্ডে সাদা ও লাল বলের ক্রিকেট খেলবে, অন্য ইউনিট আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া টি-২০ ম্যাচ খেলবে। এখন প্রশ্ন বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দলে থাকবেন কারা! এর উত্তর দিয়ে দিলেন স্বয়ং বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি বলেন, গোটা বিষয়টি দেখছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন,” রাহুল দ্রাবিড় বিষয়টি দেখছে। দলটা গুছিয়ে নেওয়ার জন্যই খেলছে। একটা সময় দলের হয়ে ‘সেটেলড’ ক্রিকেটারদের খেলানোই ওর লক্ষ্য। হয়ত পরের মাসের ইংল্যান্ড সফরের থেকেই ও সেটা করবে। আমরা তাদেরকেই খেলাতে শুরু করব যাদের পরবর্তী টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে।”

আরও পড়ুন:Arun Lal: ‘ব‍্যাটাররা রান পায়নি, তাই মধ‍্যেপ্রদেশের বিরুদ্ধে হার,’ বললেন বাংলার কোচ অরুণ লাল

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...