Saturday, June 20, 2026

India Team: বৃষ্টির জন‍্য বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম‍্যাচ, সিরিজের ফলাফল ২-২

Date:

Share post:

বৃষ্টির জন‍্য বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকার (India-South Africa)পঞ্চম টি-২০(T-20) ম‍্যাচ। সিরিজের ফলাফল ২-২।

বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি-২০ ম্যাচ। ২-২ অমিমাংসিত ভাবে শেষ হল এই সিরিজ। যার ফলে দুই দলের মধ্যে ভাগ হল ট্রফি। খেলার শুরু থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কাই হয়ে গেল সত্যি। বৃষ্টির জন্য খেলা কিছুটা সময় দেরীতে শুরু হয়। ঠিক হয়, ১৯ ওভারের ম্যাচ হবে দুই দলের মধ্যে। সেই অনুযায়ী খেলাও শুরু হয়েছিল। ৩ ওভার ৩ বল খেলা হয়। এর মধ্যেই ২ উইকেট তুলে নেয় প্রোটিয়ারা। ৭ বল খেলে ঈশান কিষান ১৫ রান করে ক্লিন বোল্ড হয়ে যান লুঙ্গি এনগিডির বলে। অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড  ফিরে যান ১২ বলে ১০ রান করে। রুতুরাজও শিকার হন সেই এনগিডির। কিন্তু এরপর ফের বৃষ্টি নামে। এরপর ঠিক হয় যে, খেলা শুরু হবে রাত ১০.০২ মিনিটে। পাঁচ ওভার করে ১০ ওভারের ম্যাচ হবে। কিন্তু লাগাতার বৃষ্টিতে আর খেলা শুরুই করা যায়নি। যার ফলে সিরিজের ফলাফল রইল ২-২।

আরও পড়ুন:মহিলা ক্রিকেটারকে যৌন হেনস্থা, অভিযুক্ত কোচকে সাসপেন্ড করল পিসিবি

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...