Friday, May 15, 2026

Rahul Dravid: পন্থের নেতৃত্ব নিয়ে কাটাছেঁড়া করতে রাজি নন দ্রাবিড়

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের সিরিজে ভারতীয় দলকে ( India Team) নেতৃত্ব দিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সিরিজের ফলাফল ২-২। প্রথম দিকে ২-০ পিছিয়ে থেকে ২-২ করে পন্থ বাহিনী। তবে শেষ ম‍্যাচ বৃষ্টির জন‍্য ভেস্তে যায়। যার জন‍্য সিরিজ হয় ড্র। এই সিরিজ ড্র হলেও, পন্থের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ভারতের হেডস‍্যার রাহুল দ্রাবিড় পাশে দাঁড়ালেন পন্থের। পন্থে নেতৃত্ব নিয়ে কাটাছেঁড়া করতে রাজি নন তিনি।

এই নিয়ে দ্রাবিড় বলেন,”০-২ পিছিয়ে থাকার পর ২-২ করে ফেলেছিল দল। জেতার সুযোগও ছিল ভালো। অধিনায়কত্ব শুধুমাত্র জয় এবং পরাজয়ের বিষয় নয়। পন্থ একজন তরুণ অধিনায়ক, নেতা হিসাবে বেড়ে উঠছে। এত তাড়াতাড়ি ওকে বিচার করা ঠিক নয়। বিশেষ করে মাত্র একটি সিরিজের পর তো এটা করাই উচিত নয়।”

এরপাশাপাশি দ্রাবিড় আরও বলেন,”ও নেতৃত্ব, কিপিং এবং ব্যাট করার সুযোগ পেয়েছে দেখে ভালো লাগলো। ওর উপর অনেক দায়িত্ব ছিল। আমরা ওর নেতৃত্বেই ০-২ থেকে ২-২ করেছি। যার জন্য কৃতিত্ব ওকেই দেওয়া উচিত।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের সিরিজের জন্য রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই সিরিজে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়। কিন্তু চোট পেয়ে সিরিজ শুরুর ঠিক আগে ছিটকে যান রাহুল, সেই সময় নেতৃত্বের ভার দেওয়া হয় পন্থকে।

আরও পড়ুন:R Ashwin: করোনায় আক্রান্ত অশ্বিন, অনুশীলন ম‍্যাচে অনিশ্চিত ভারতীয় এই স্পিনার

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...