Friday, May 15, 2026

Deepak Chahar: ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাওয়া যাবে না এই অলরাউন্ডারকে, নিজেই জানালেন সেকথা

Date:

Share post:

চোটের কারণে খেলতে পারেননি আইপিএল (IPL)। এবার যা খবর আসন্ন ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজেও খেলতে পারবেন না দীপক চাহার (Deepak Chahar)। খেলায় ফিরতে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগবে চাহারের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি। এদিন এণনটাই জানালেন চাহার। এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুস্থ হচ্ছেন দীপক।

এদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসেই সংবাদমাধ্যমে দীপক বলেন, “এখন একবারে চার থেকে পাঁচ ওভার বল করতে পারছি। কিন্তু পুরোপুরি সুস্থ হতে এখনও চার-পাঁচ সপ্তাহ লাগবে। তবেই ম্যাচে নামতে পারব। তাই মনে হয় না ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে খেলতে পারব।”

এরপাশাপাশি দীপক আরও বলেন,” একটা করে ধাপ পেরোতে হবে। খেলার মতো সুস্থ হয়ে ওঠার পরেও ক্লাব ক্রিকেট খেলে নিজের ফিটনেস পরীক্ষা করে নিতে হবে। সরাসরি তো দেশের হয়ে খেলতে পারব না। পুরো সুস্থ হয়ে তবেই ভারতের হয়ে নামব।”

আরও পড়ুন:India Team: সুস্থ হয়ে উঠছেন অশ্বিন, দল নিয়ে অনুশীলনে রাহুল দ্রাবিড়

ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ জুলাই থেকে টি-২০ সিরিজ শুরু ভারতের। চলবে ১০ জুলাই পর্যন্ত।

 

 

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...