Thursday, May 14, 2026

সন্ধেয় কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

ভোরবেলা ঝেঁপে বৃষ্টি নেমেছিল শহর জুড়ে।সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে ঠিকই।তবে সন্ধের দিকে ফের কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব কলকাতা, হাওড়া, হুগলিতে ঝড়-বৃষ্টি হতে পারে৷ দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷এরই পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতেও৷

আরও পড়ুন- Zaheer Abbas: আইসিইউতে ভর্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আববাওয়া দফতর। শুক্রবার ২৪ জুন বিহার, ঝাড়খন্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া ও মুম্বইয়েও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ, বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।শুক্রবার ঝাড়খন্ড ও বিহার সংলগ্ন জেলা এবং উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...