Wednesday, May 13, 2026

সসের বোতলে ভর্তি পোকা, তদন্তে পুলিশ

Date:

Share post:

টোম্যাটো সসের বোতলে ভিতরে থিক থিক করছে পোকা। শুধু টোম্যাটো সসই নয়। চিলি, সোয়া সস সবকিছুতেই পোকা ভর্তি। সম্প্রতি পূর্ব কলকাতার একটি সসের কারখানায় মিলেছে এই জীবাণু ভর্তি সসের বোতল। গোপন সূত্র মারফত খবর পেয়ে কলকাতা পুলিশ হানা দিয়েছিল ওই কারখানায়। সেগুলিকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল পরীক্ষা নিরীক্ষার জন্য। ল্যাবরেটরি থেকে  আসা ওই রিপোর্ট দেখে অবাক হয়ে গেছে কলকাতা পুলিশও। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,  পূর্ব কলকাতার ট্যাংরার পুলিন খটিক রোডে একটি সসের কারখানায় হানা দিয়েছিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। সেখানে তল্লাশি চালাতে গিয়ে গোয়েন্দারা দেখেন যে, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের সস। সেগুলিকে ভর্তি করা হচ্ছে ড্রামে। অভিযোগ উঠেছে এমনিতেই বহু সসের কারখানায় টম্যাটো সস বা চিলি সস কুমড়ো দিয়ে তৈরি করে। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে কারখানায় তৈরি হওয়া ওই সস দেখে গোয়েন্দাদের সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ নিরসনের জন্যই কারখানায় তল্লাশি।

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...