Wednesday, May 13, 2026

রোদ্দুরকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ আলিপুর আদালতের

Date:

Share post:

আগামী ২৬ জুন পর্যন্ত রোদ্দুর রায়কে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুর আদালত। অর্থাৎ এবার জেল থেকে ফের পুলিশ হেফাজতে রোদ্দুর। রোদ্দুরের বিরুদ্ধে হওয়া নতুন মামলায় বুধবার এমনটাই নির্দেশ দিল আলিপুর আদালত।

আরও পড়ুনঃ যোগীর বুলডোজার রাজ: প্রধান বিচারপতিকে চিঠি ৯০ অবসরপ্রাপ্ত আমলার

গত মে মাসে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটূক্তি করা নিয়ে রোদ্দুর রায়ের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছিল। গত সোমবার রোদ্দুরকে তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court)। তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা মামলায় এদিন জামিন পেয়েছিলেন রোদ্দুর। তবে বটতলা থানার মামলায় রোদ্দুরকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আর্জি জানিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করতেন, ইউটিউব (Youtube) ভিডিও করতেন অনির্বাণ রায় ওরফে রোদ্দুর। সম্প্রতি ফেসবুক লাইভ করেছিলেন তিনি। সেখানে একাধিক বিষয়ে কথা বলেন। নিজস্ব ভঙ্গিতেই আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী , কলকাতার মেয়র সহ একাধিক নেতা-মন্ত্রীকে। সেই তালিকা থেকে বাদ পড়েননি ডায়মণ্ড হারবারের সাংসদও।
গত ৩ জুন গোয়া থেকে রোদ্দুরকে (Roddur Roy arrested) গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের হয়।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...