Saturday, May 16, 2026

আসছে রথযাত্রা! যাত্রী সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

Date:

Share post:

রথ উপলক্ষ্যে চারটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। চলতি মাসের শেষে শালিমার এবং পুরীর মধ্যে সেই দু’জোড়া ট্রেন চালানো হবে। সেই ট্রেন কবে, কখন, কোথা থেকে ছাড়া হবে এবং কোন কোন স্টেশন ছাড়া হবে,একনজরে  তা দেখে নিন –


আরও পড়ুন: জট কাটিয়ে রাত আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

১) ০২৮২৭ শালিমার-পুরী রথ স্পেশাল: আগামী ২৯ জুন রাত ৯ টা ৪০ মিনিটে শালিমার থেকে ট্রেন ছাড়বে। পরদিন সকাল ৭ টায় পুরীতে পৌঁছাবে ট্রেন।

২) ০২৮২৮ পুরী-শালিমার রথ স্পেশাল: ফিরতি পথে ৩০ জুন রাত ১১ টা ৫ মিনিটে পুরী থেকে ট্রেন ছাড়বে। যা পরদিন সকাল ৯ টা ৩০ মিনিটে শালিমারে পৌঁছাবে।

(০২৮২৭/০২৮২৮ শালিমার-পুরী-শালিমার রথ স্পেশালে একটি এসি টু টিয়ার, দুটি এসি থ্রি টিয়ার, ১১ টি স্লিপার ক্লাস এবং ছ’টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।)

৩) ০২৮৩৭ শালিমার-পুরী রথ স্পেশাল: ২৯ জুন দুপুর ১ টা ৪৫ মিনিটে শালিমার থেকে ট্রেন ছাড়বে। সেদিন রাত ১০ টা ৩০ মিনিটে পুরীতে পৌঁছাবে।

৪) ০২৮৩৮ পুরী-শালিমার রথ স্পেশাল: ফিরতি পথে ৩০ জুন ভোর ৫ টা ৩০ মিনিটে পুরী থেকে ট্রেন ছাড়বে। দুপুর ২ টো ৫০ মিনিটে শালিমারে পৌঁছাবে।

(০২৮৩৭/০২৮৩৮ শালিমার-পুরী-শালিমার রথ স্পেশালে দুটি এসি চেয়ার কার, দুটি ১২ টি চেয়ার কার এবং দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।)




Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...