Friday, May 15, 2026

বাদল অধিবেশনে তারার মেলা

Date:

Share post:

বিধানসভা ভবনে বাদল অধিবেশন চলছে। সেখানে একাসনে পাশাপাশি বসে রয়েছেন অদিতি মুন্সি, জুন মালিয়া, সোহম চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী। না না। কোনো সিনেমার শুটিং বা কোনও ইভেন্টের প্রমোশনাল শুট হচ্ছে না । বাদল অধিবেশন চলছে। প্রত্যেক বিধায়ক মন দিয়ে অধিবেশন শুনছেন । তর্ক- বিতর্কে অংশ নিচ্ছেন। এই চার তারকা চারটি বিধানসভার বিধায়ক। চলতি বাদল অধিবেশনের একটি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জুন মালিয়া। সেখানেই দেখা যাচ্ছে হাসিমুখে পাশাপাশি বসে এই চার তারকা । ছবি শেয়ার করে জুন মালিয়া ক্যাপশনে লিখেছেন বিধানসভা অধিবেশনের কিছু মুহূর্ত । অদিতি মুন্সি রাজারহাটের বিধায়ক। জুন মালিয়া মেদিনীপুরের বিধায়ক । সোহম চক্রবর্তী চন্ডীপুরের এবং রাজ চক্রবর্তী ব্যারাকপুরের বিধায়ক।

 

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...