Sunday, May 17, 2026

কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনার দাপট, আক্রান্ত ৪

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)করোনার থাবা,আক্রান্ত হলেন ৪ জন ডাক্তারি পড়ুয়া। উপসর্গ থাকায় চারজনকেই বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID hospital) ভর্তি করা হয়েছে।

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, কলেজ হোস্টেলের (College hostel) অন্তত চার থেকে পাঁচজন ডাক্তারি পড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আরও বেশ কয়েকজন পড়ুয়া করোনার উপসর্গ নিয়ে আপাতত হোস্টেলেই রয়েছেন। আপাতত কোয়ারেন্টিনেই রাখা হয়েছে তাঁদের। গত কয়েকদিনে আক্রান্তদের সংস্পর্শে কতজন এসেছিলেন তা নিয়ে ইতিমধ্যেই খোঁজ খবর করতে শুরু করেছে হোস্টেল কর্তৃপক্ষ। সব পড়ুয়াদের এখনই নিভৃতবাসে পাঠান হচ্ছে না, শুধুমাত্র যাঁদের উপসর্গ আছে এবং রিপোর্টে করোনা (Corona)ধরা পড়েছে তাঁদেরই আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। যেসকল ডাক্তারি পড়ুয়াদের উপসর্গ আছে ইতিমধ্যেই তাঁদের নমুনা পরীক্ষা করান হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কড়া হাতে করোনা বিধি কার্যকরী করার বিষয়ে চিন্তা ভাবনা করছে স্বাস্থ্যমন্ত্রক।



Related articles

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...