Friday, May 15, 2026

মুম্বইয়ের কুরলায় চারতলা আবাসনে ধস! মৃত ১

Date:

Share post:

সোমবার গভীর রাতে বাণিজ্যনগরীর কুরলায় একটি চারতলা আবাসনে ধস! আচমকা এই ধস নামায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। চাপা পড়েন ২০ থেকে ২৫ জন। যদিও উদ্ধারকারী দল এসে বেশিরভাগ মানুষকেই উদ্ধার করেছে। উদ্ধারকাজ এখনও চলছে। খবর পেতে রাতেই ঘটনাস্থলে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে মন্ত্রী আদিত্য ঠাকরে। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।


আরও পড়ুন:খড়গপুরে শুটআউট! জখম তৃণমূল নেতা

সংবাদ সংস্থা সূত্রের খবর জীর্ণ চারতলা বাড়িটিতে আচমকা ধস নামার সময় বাড়িটিতে ২০ থেকে ২৫ জন সেখানে ছিলেন। তাঁরা প্রত্যেকেই ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েন। দমকলকর্মীদের দল ও পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে আনতে শুরু করে। শেষ পাওয়া খবর পর্যন্ত, উদ্ধার অভিযান চলছে এবং এখনও পর্যন্ত বেশিরভাগ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ধ্বংসাবশেষের নিচে থেকে। উদ্ধারকাজে সাহায্য করতে ঘটনাস্থলে এনডিআরএফকেও ডাকা হয়েছে। এনডিআরএফ কর্মীরা সরঞ্জাম সহ ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। উদ্ধারকাজে নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।


ঘটনাস্থলে পৌঁছে মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে জানান, চারতলা ওই বাড়িটি বহুদিন ধরেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। বাসভবন খালি করার নোটিস দেওয়া হলেও  সেখানকার বাসিন্দারা একরকম জোর করেই সেখানে থাকছিলেন। আবাসনটি খালি করা হলে এই মর্মান্তিক অবস্থা ঘটতো না।


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...