Tuesday, June 2, 2026

মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রতিটি জেলার সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ, কারণ কী!

Date:

Share post:

দুই বর্ধমানে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। দুপুর একটা থেকে দুর্গাপুরে (Durgapur) প্রশাসনিক বৈঠকে প্রতিটি জেলার জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেক ব্লকের বিডিও (BDO)-কে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলার জেলাশাসকেও ওই প্রশাসনিক বৈঠকে ভার্চুয়ালি (Virtual) উপস্থিত থাকতে বলা হয়েছে।

পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই দুই জেলার বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। দুই জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার কথা মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকেই বাকি জেলার সভাধিপতি সভাপতি ও বিডিওদের ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া নিয়ে রীতিমতো জল্পনা দেখা দিয়েছে।

১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। সেই কারণে ১০০ দিনের কাজের শ্রমিকদের ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত দফতর অন্যান্য প্রকল্পে কাজে লাগানো নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশ দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস যোজনার নাম বদল নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সব জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

আরও পড়ুন- সব জায়গায় ছবি দিয়ে বিজেপিই সাইনবোর্ড হয়ে যাবে: তীব্র কটাক্ষ মমতার

 

 

Related articles

ধর্না কর্মসূচিতে আচমকা অসুস্থ কুণাল, মাথায় হাত বুলিয়ে হাওয়া করলেন মমতা

ওয়াই চ্যানেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Benarjee) ডাকা ধর্না কর্মসূচিতে যোগ দিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বেলেঘাটার...

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...