Sunday, March 15, 2026

বেনজির! এক ব্যক্তিকে নৃশংসভাবে অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড, চাঞ্চল্য গোটা দেশজুড়ে

Date:

Share post:

বেনজির ! এই সময়ে দাঁড়িয়ে এমন ঘটনা যে ঘটবে তা কি কেউ স্বপ্নেও ভেবেছিলেন ? কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে।
নৃশংসভাবে অত্যাচারের ঘটনায় হাড়হিম করা পরিস্থিতি রাজস্থানে (Rajasthan)।

নিশ্চয়ই ভাবছেন কী সেই ঘটনা? রাজস্থানের উদয়পুরে এক ব্যক্তিকে নৃশংসভাবে অত্যাচার করে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দুই কীর্তিমান। ঘটনাস্থল উদয়পুরের মালদাস স্ট্রিট।
জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি বিজেপির বিতর্কিত নেত্রী নূপুর শর্মার সমর্থনে মুখ খোলেন। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই মালদাস স্ট্রিটে সংশ্লিষ্ট ব্যক্তিকে নৃশংসভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ। যারা সেই সময় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে তারা কিন্তু কেউই এগিয়ে আসেননি ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য। বরং অধিকাংশই ব্যস্ত ছিলেন ভিডিও করতে।

আরও পড়ুন- সাতসকালেই বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজধানীতে, ভস্মীভূত কারখানার একাংশ

মালদাস স্ট্রিটের এই নৃশংসভাবে অত্যাচারের ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন উদয়পুরের পুলিশ সুপার। তিনি বলেন,যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে মূল অভিযুক্তকে এখনও ধরা যায়নি। পুলিশ জোর কদমে তল্লাশি শুরু করেছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও উদয়পুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এই ধরনের নিষ্ঠুর ঘটনায় যে বা যারা যুক্ত, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...