Friday, May 15, 2026

রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করে ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল, তীব্র ভর্ৎসনা কুণালের

Date:

Share post:

ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধরকড় (Jagdeep Dhankar)। উপযাজক হয়ে তিনি রবীন্দ্রভারতীর উপাচার্য নিয়োগ করলেন। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter) রাজ্যপাল জানান, রবীন্দ্রভারতীর নৃত্য বিভাগের অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে (Mahua Mukharjee) উপাচার্য হিসেবে নিয়োগ করছেন তিনি। আচার্য হিসেবে তিনি উপাচার্য নিয়োগ করলেন বলেও টুইটে জানান ধনকড়। অথচ ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সংক্রান্ত বিল ৷ আর সেই অনুযায়ী, রাজ্যপাল নন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্য়ালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ৷

 

জগদীপ ধনকড়ের এই কাজের তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভর্ৎসনা করে বলেন, অনৈতিক কাজ করছেন ধনকড়। রাজ্যপালের পদে থেকে রাজভবনকে বিজেপির আস্তানা করে দিয়েছেন। তৃণমূল প্রতিনিধি দল যাওয়ার পরে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে চলেছেন ধনকড়। বিজেপি নেতাদের কথায় অতি সক্রিয়তা দেখাচ্ছেন রাজ্যপাল। বঙ্গ বিজেপির অভিভাবকের কাজ করছেন- তোপ কুণালের।

তোপ দেগে কুণাল বলেন, পায়ে পা দিয়ে ঝগড়া করছেন রাজ্যপাল। ফের এদিন যৌথ সাংবাদিক বৈঠকের দাবি জানান তিনি। পশ্চিমবঙ্গ জাতীয় ও আন্তর্জাতিকস্তরে অনেক স্বীকৃতি পায়, তখন গর্ব করে টুইট করেন না রাজ্যপাল- কটাক্ষ কুণালের।

বিজেপি নেতারা একটি নির্বাচিত সরকারকে প্রকাশ্যে মহারাষ্ট্র মডেল বানানোর কথা বলছেন। এটা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক, অগণতান্ত্রিক মন্তব্য। কিন্তু রাজ্যপালের চোখে পড়ছে না। তৃণমূল মুখপাত্রর মতে, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। এখন পিছনের দরজা দিয়ে বাংলাকে সমস্যায় ফেলতে চাইছে বিজেপি। চক্রান্ত হচ্ছে। ধর্মীয় আবেগে খোঁচা দেওয়ার কাজ করছে বিজেপি। আর তাকে রাজ্যপাল সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন কুণাল।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...