Saturday, May 16, 2026

দুবছর পর পুরীতে ফের রথের রশিতে টান

Date:

Share post:

অতিমারি কারণে দুবছর বন্ধ ছিল পুরীর রথযাত্রা। তবে এবার করোনার বাড়বাড়ন্ত কমতেই পুরীতে শুরু হয়েছে রথযাত্রা। আজ থেকেই ভগবান বলরাম, দেবী সুভদ্রা ও জগন্নাথের রথযাত্রা শুরু হয়েছে। মহসমারোহে নয় দিনব্যাপী চলবে এই রথযাত্রার অনুষ্ঠান। উৎসবে সামিল হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরীতে জমায়েত করতে শুরু করেছেন পুণ্যার্থীরা।


আরও পড়ুন: PSLV-35 : তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপন, নতুন মাইলফলক ইসরো-র 


বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ বৃহস্পতিবারই শ্রীমন্দিরের সিংহ দরজার সামনে রাখা হয়েছে। আজ থেকে শুরু হবে যাত্রা। এই উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ। এদিকে এই উপলক্ষে, পুরীর বিভিন্ন হোটেলে উপচে পড়ার মত ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।


 


Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...