Friday, May 22, 2026

দখিনা হাওয়া তুলতে এবার তেলেঙ্গানায় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক, থাকছেন মোদি-শাহ

Date:

Share post:

গত কয়েক বছরে কেন্দ্রের শাসক দল বিজেপি দেশের বিভিন্ন অংশে শক্তি বাড়াতে পারলেও দক্ষিণ ভারতে (South India) এখনও সে ভাবে সাফল্যের খোঁজ পায়নি। অনেক কাঠখড় পুড়িয়ে একমাত্র কর্নাটকেই সরকার (Karnataka Government) গড়ছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে তেলেঙ্গানার বিধানসভা (Telengana Assembly Election) ভোট। ফলে দখিনা হাওয়া তুলতে এবার তেলঙ্গানায় নজর গেরুয়া শিবিরের। আগামিকাল, শনিবার থেকে হায়দরাবাদে বসছে বিজেপির দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah), রাজনাথ সিংহেরা তো থাকবেনই, অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। এছাড়াও থাকবেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিভিন্ন প্রদেশের সভাপতি এবং গুরুত্বপূর্ণ সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রীরা। এই বৈঠক আয়োজিত হবে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ( Hydrabad International Convention)। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কনভেনশন চত্বর। ভিভিআইপিরা থাকবেন বলে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বিজেপি সূত্রে খবর, দলের পক্ষে ঠিক হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয় কর্মসমিতির সদস্যরা রাজ্যের ১১৯টি বিধানসভা এলাকায় সফর করবেন। শনি ও রবিবার হবে বৈঠক। তবে তার আগে বৃহস্পতিবার প্রায় সব সদস্য হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন। বাংলা থেকে যোগ দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ আরও বেশ কয়েকজন।

উল্লেখ্য, ২০২৩ সালে তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন রয়েছে ১১৯ আসন বিশিষ্ট এই রাজ্যে এখন বিজেপির বিধায়ক সংখ্যা মাত্র তিন। সেখানে শাসক টিআরএস-এর হাতে রয়েছে ১০৩ জন বিধায়ক। রাজ্যে লোকসভা আসন ১৭টি। তার মধ্যে বিজেপির দখলে মাত্র ৪টি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণের এই রাজ্যে বড় লড়াই দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। তাই লোকসভা ভোটের দু’বছর এবং বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে তেলেঙ্গানায় বিজেপির দু’দিনের জাতীয় কর্মসমিতির বৈঠক রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।




Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...