Saturday, June 13, 2026

Sealdah: ফের দুর্ভোগে রেল যাত্রীরা, বাতিল হচ্ছে ৩৮টি লোকাল ট্রেন 

Date:

Share post:

রেল যাত্রীদের দুর্ভোগ যেন কাটতেই চাইছে না। কিছুদিন আগেই ইন্টারলকিং (Interlocking) এর কাজের জন্য ব্যান্ডেল শাখায়(Bandel Division) রেল চলাচল ব্যাহত হয়। যার সরাসরি প্রভাব পড়েছিল হাওড়া (Howrah)ডিভিশনের রেল চলাচলে। এবার শিয়ালদহ দমদম (Sealdah Dumdum) শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হতে চলেছে। দক্ষিণ পূর্ব রেল (South eastern railway) সূত্রে খবর প্রায় ৩৮ টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে।

আজ রাত সাড়ে ১১টা থেকে আগামিকাল অর্থাৎ রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদহ ও দমদমের মধ্যে চলবে না কোনও লোকাল। লোকাল ট্রেনের পাশাপাশি ৬টি মেল ট্রেন নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতেই ছাড়বে বলে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস।

নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লোকাল ট্রেনের মধ্যে দু জোড়া রানাঘাট লোকাল, এক জোড়া হাবরা লোকাল, দু জোড়া ডানকুনি লোকাল,দু জোড়া কল্যাণী সীমান্ত লোকাল, এক জোড়া হাসনাবাদ লোকাল, দু জোড়া দত্তপুকুর লোকাল, এক জোড়া শান্তিপুর লোকাল, দু জোড়া ব্যারাকপুর লোকাল, ৫টি নৈহাটি লোকাল, এক জোড়া বারাসাত লোকাল, এক জোড়া শান্তিপুর লোকাল সহ আরও বেশকিছু ট্রেন বাতিল থাকবে। যদিও শনি এবং রবিবার যাত্রী সংখ্যা কম থাকবে তাই খুব একটা দুর্ভোগের মুখে পড়বেন না নিত্যযাত্রীরা বলে আশা রেলের।



Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...