Sunday, April 26, 2026

Mohunbagan: লাল-হলুদের কোচকে তুলে নিল মোহনবাগান

Date:

Share post:

ফুটবলের পাশাপাশি ক্রিকেটের দলবদলেও চমক দিচ্ছে মোহনবাগান (Mohunbagan)।ইস্টবেঙ্গলের (EastBengal) ক্রিকেট কোচকে তুলে নিল সবুজ মেরুন।

ময়দানি ফুটবলের চেনা ছবি এবার ক্রিকেটেও। প্রণব নন্দী ২১ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন। শুধু খেলা ছাড়ার পর জড়িয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্রিকেট দলের সঙ্গে। ১৮টি লম্বা মরশুম পার করে  তিন বছরের চুক্তিতে ঘরে ফিরলেন প্রণব। তাঁর সঙ্গেই দলের মেন্টরের দায়িত্বে এলেন দাদা পলাশ নন্দী। যিনি মোহনবাগান রত্ন তো বটেই, ছিলেন ক্রিকেট দলের কোচ এবং টেকনিক্যাল ডিরেক্টর। ময়দানের পরিচিত টুলটুলদা-কে ক্লাবে ফেরত আনার কথা ঘোষণা করার পাশাপাশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ক্রিকেট কমিটির সদস্যদের নামও ঘোষণা করেছেন। ক্রিকেট সচিব হলেন মহেশ টেকরিওয়াল। কনভেনর রাতুল সরকার, কো-কনভেনর মনোসিজ সিনহা। বাকি সদস্যরা হলেন অলোক ঘোষ, সীতাংশু দাস, কৌশিক কোনার ও অভিজিৎ দে। দেবাশিস জানালেন, ক্রিকেটারদের সঙ্গে এবার লিখিত চার পাতার চুক্তি হবে। এদিন বাংলার রঞ্জি অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ সেরে নিল বাগান। দেবাশিস জানিয়েছেন, মোহনবাগান দিবস নিয়ে ৭ জুলাই ফের বৈঠকে বসবেন কর্তারা। আর আইএফএ পাওনা মিটিয়ে দিলে মোহনবাগান কলকাতা লিগেও খেলবে।

আরও পড়ুন:Mithali Raj: মোদির চিঠি পেয়ে উচ্ছসিত মিতালি

 

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...