Saturday, May 16, 2026

ভিভো সহ একাধিক চিনা মোবাইল সংস্থার উপর ED-র নজর, চলল অভিযান

Date:

Share post:

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো সহ একাধিক মোবাইল সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, আর্থিক তছরুপের বিরুদ্ধে দেশের মোট ৪০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মনহলবার সকাল থেকে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ বহু রাজ্যে অভিযান চালান ইডির আধিকারিকরা। ইতিমধ্যেই মোবাইল প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে।


আরও পড়ুন:ফের কেঁপে উঠল আন্দামান! চিন্তায় ভূবিজ্ঞানীরা


এর আগেও চিনা সংস্থার অফিসে অভিযান চালানো হয়েছিল। আর্থিক তছরুপের অভিযোগ ওঠায় এই ব্যবস্থা নেওয়া হয়। এর আগে একই অভিযোগে গত মে মাসে চিনা সংস্থা শাওমির বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছিল। এপ্রিল মাসের শেষের দিকে শাওমির ৫,৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) আওতায় শাওমির অ্যাকাউন্ট থেকে সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।


গতবছর ডিসেম্বরে ওপ্পো মোবাইল কোম্পানি এবং এর বিক্রেতাদের উপর অনুসন্ধান চালাতে শুরু করে আয়কর দফতর। এর আগে গতবছর আগস্ট মাসে চিনা সরকার নিয়ন্ত্রিত টেলিকম বিক্রেতা জেডটিইর অফিসেও অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ। তাছাড়া চিনা বিনিয়োগ রয়েছে এমন আরও অনেক সংস্থাই সরকারের নজরে রয়েছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...