Thursday, June 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সিরিজ জয় হল না ভারতের। এজবাস্টন টেস্টে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ইংল্যান্ড । সিরিজের ফলাফল ২-২। এজবাস্টনে প্রথম তিনদিনে একতরফা দাপট দেখায় ভারত। তবে চতুর্থ দিনে টিম ইন্ডিয়াকে একেবারে ব্যাকফুটে ঠেলে দেয় বেন স্টোকসের দল।

২) পরপর দু’ইনিংসে ব্যাটারদের ব্যর্থতা এই মুহূর্তে কোচ রাহুল দ্রাবিড়ের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ। তিনি জানিয়েছেন, নির্বাচকদের সঙ্গে এ নিয়ে দ্রুত আলোচনা করতে চান।

৩) উইম্বলডনের সেমিফাইনালে নোভাক জোকোভিচ। ম‍্যাচে তিনি হারালেন ইয়ানিক সিনাকে। এই জয়ের ফলে উইম্বলডনে টানা ২৬টা ম্যাচ জিতে ফেলল জোকোভিচ। পাশাপাশি এখানে সেমিফাইনালে উঠল এই নিয়ে ১১ বার।

৪) জল্পনার অবসান। দু’বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসিতে সই করলেন হীরা মণ্ডল। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে বিএফসি। বিগত কয়েক দিন ধরেই জল্পনা ছিল, যে ইস্টবেঙ্গলের ঘর থেকে হীরাকে তুলে সই করবে বেঙ্গালুরু। আর মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

৫) পাল্টাল না ব্যর্থতার ছবি। ইংল্যান্ডের পরে চিনের সঙ্গেও পিছিয়ে থেকে ম্যাচ ড্র করে মান বাঁচল ভারতীয় মহিলা হকি দলের। সবমিলিয়ে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে ‘পুল-বি’ থেকে পরের রাউন্ডে পৌঁছনো ক্রমশ কঠিন হয়ে পড়ছে সবিতা পুনিয়াদের।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...