Thursday, June 25, 2026

১১ ঘণ্টা করাচিতে আটকে যাত্রীরা, স্পাইসজেটের উপর গাফিলতির অভিযোগ

Date:

Share post:

যান্ত্রিক গোলযোগের কারণে দুবাইগামী বিমান ১৩৮ জন যাত্রী সমেত অবতরণ করে পাকিস্তানের করাচিতে। প্রায় ১১ ঘণ্টা করাচিতে আটকে থাকার পর অবশেষে অন্য একটি বিমানে চেপে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেন যাত্রীরা। এই চরম ভোগান্তিতে পড়ে স্পাইসজেটকেই দূষছেন যাত্রীরা। কেন আগেই যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হল না, তা নিয়ে অভিযোগ করেছেন যাত্রীরা। বিমান সংস্থার এহেন অব্যবস্থার জন্য অভিযোগ করেছেন তারা।


আরও পড়ুন:বায়ুসেনার পর নৌসেনাতেও রাফাল বা সুপার হর্নেট কিনতে চলেছে ভারত


মঙ্গলবার সকালে নয়াদিল্লি থেকে নির্ধারিত সময়েই দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্পাইসজেটের এসজি-১১ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি। কিন্তু মাঝআকাশে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় বিমানটিকে করাচিতে অবতরণ করানো হয়। বিমান সংস্থা জানিয়েছে, ফুয়েল ইন্ডিকেটরে সমস্যা হওয়ার জন্য তড়িঘড়ি বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় পাক আকাশের উপর দিয়েই উড়ছিল বিমানটি। দ্রুত করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করা হয় পাকিস্তানের করাচি বিমানবন্দরে। সেখানেই ১১ ঘণ্টা আটকে থাকেন যাত্রীরা।


 


Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...