Saturday, March 14, 2026

উপত্যকায় নজিরবিহীন ছবি! পরিবারের কথায় পুলিশের হাতে ধরা দিল ২ জঙ্গি

Date:

Share post:

বাবা-মায়ের কথায় উপত্যকায় নিরাপত্তারক্ষীদের কাছে আত্মসমর্পণ করল দুই জঙ্গি। উপত্যকায় যা রীতিমতো নজীরবিহীন ছবি! এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে।


আরও পড়ুন:বায়ুসেনার পর নৌসেনাতেও রাফাল বা সুপার হর্নেট কিনতে চলেছে ভারত


এদিন সকালে জম্মু ও কাশ্মীরের কুলগম জেলার হাদিগাম গ্রামে জঙ্গিবিরোধী অপারেশন চালাচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা। এনকাউন্টারের মাধ্যমে জঙ্গিদের খতম করা হচ্ছিল একে একে। তখনই জম্মু কাশ্মীর পুলিশের কাছে আত্মসমর্পণ করে দুই জঙ্গি।


কাশ্মীর পুলিশ সূত্রের খবর, ওই দুই জঙ্গিকে ঘিরে ফেলেছিল পুলিশ। বন্দুকের সামনে তাদের দাঁড় করিয়ে তাদের বাবা-মাকে নিয়ে আসা  হয় ঘটনাস্থলে। ছেলেদের পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারপর সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য ছেলেদের কাছে আর্জি জানায় বাবা-মায়েরা। এরপরই হাত থেকে অস্ত্র ফেলে পুলিশের হাতে ধরা দেয় তারা। তাদের অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ।

 


spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...