Thursday, May 7, 2026

পিছু ছাড়ছে না করোনা! সংক্রমণ ঊর্ধ্বমূখী হতেই চিনে ফের শুরু লকডাউন

Date:

Share post:

ফের দাপট বাড়ছে করোনার। বিশ্বজুড়ে চতুর্থ ঢেউ চোখরাঙাচ্ছে। চিনে সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বুধবার থেকে দেশের একাধিক শহরে শুরু হল লকডাউন।স্বাস্থ্য দফতর সূত্রের খবর, একদিনে কমপক্ষে ৩০০ জন সংক্রমিত হয়েছেন।  উত্তরের জিয়ান শহর ছাড়াও সাংইয়ের পরিস্থিতি অনেকটা একইরকম। দেশে নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে তাদের মধ্যে আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গণহারে শুরু হয়েছে পরীক্ষা।


আরও পড়ুন:বাড়ল গুরুত্ব, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাড়তি দায়িত্ব পেলেন স্মৃতি-জ্যোতিরাদিত্য


বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওমিক্রনের বিএ.৫.২ ভেরিয়েন্টই এই সংক্রমণ চিত্রের মূল কারণ। যা অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে বেশি সংক্রামক তো বটেই প্রতিরোধ ক্ষমতাকে টেক্কা দিতেও তা বেশ অনেকটাই সক্ষম বলে দাবি বিশেষজ্ঞদের। ফলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়া আটকাতে বেশ কয়েকটি জায়গায় ‘কনট্যাক্ট ট্রেসিং’-এর দিকেও ঝুঁকেছে প্রশাসন।


এদিকে ভারতেও বাড়ছে করোনা। তবে ভারত ওই লকডাউনের পথে হাঁটছে না। কারণ ফের লকডাউন হলে দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

 


Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...