Tuesday, May 12, 2026

Corona Update: করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫ এর দাপটে কোণঠাসা দেশ

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে সংক্রমণ। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। আশঙ্কা আরও বাড়াচ্ছে দৈনিক করোনা (Corona) পরিসংখ্যান। পরপর দু’দিন দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১৯ হাজারের কাছাকাছি থাকল।

করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ এর দাপটে দেশে সবথেকে বেশি আক্রান্ত ৫ টি রাজ্য। সংক্রমণের তীব্রতার ভিত্তিতে পর্যায়ক্রমে সাজালে দাঁড়ায় প্রথমে কেরল তারপর তামিলনাড়ু, এরপর কর্ণাটক, মহারাষ্ট্র এবং সবশেষে আছে বাংলা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৩৫। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এই সংখ্যাটাও কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জন। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও চিন্তার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ৩৭ হাজার ৮৭৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

তবে বাংলা নিয়ে বাড়ছে উদ্বেগ। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী মালদা জেলায়। গত চার দিনের মালদা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ৬৪ জন। বৃহস্পতিবার নতুন করে ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। মালদা জেলায় ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।


Related articles

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...