Saturday, May 16, 2026

পুলিশি তদন্তে অসহযোগিতা শুভেন্দুর, চাপে পড়ে নতি স্বীকার

Date:

Share post:

‘রক্ষাকবচ’ মিলেছিল হাইকোর্টের তরফে। তবে আদালত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল। কিন্তু অভিযোগ, নানা অজুহাতে পুলিশি হাজিরা এড়াচ্ছেন শুভেন্দু। তদন্তে কোনওভাবেই সাহায্য করছেন না নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।


আরও পড়ুন:আজ কলকাতায় প্রচার সারবেন দ্রৌপদী মুর্মু


পূর্ব মেদিনীপুর ও কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারীর সময় অনুযায়ী একাধিক অভিযোগের প্রেক্ষিতে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনটি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য একাধিকবার নোটিশ দিলেও পুলিশকে সাড়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা বলে অভিযোগ।


জানা গেছে, বিভিন্ন সময়ে কলকাতা ও কাঁথিতে থাকলেও পুলিশের সমনের সময় হাজিরা দিচ্ছেন না শুভেন্দু। কলকাতায় থাকলেও পুলিশের হাজিরা এড়িয়েছেন তিনি। পুলিশি তদন্তে বিজেপি নেতার অসহযোগিতার কথা উচ্চ আদালতে জানানোর কথা জানাতে বাধ্য হবে শুভেন্দুকে সাফ জানিয়েছে পুলিশ।আর একথা জানতেই চাপে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। তড়িঘড়ি পুলিশকে তিনি  জানান, ১৮ জুলাইয়ের পর পুলিশের মুখোমুখি হবেন তিনি।

 


Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...