Saturday, March 14, 2026

পড়ুয়া বোঝাই পুলকার সহ পরপর তিনটি গাড়িতে বেপরোয়া বাসের ধাক্কা, আহত ৭

Date:

Share post:

মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল পড়ুয়া বোঝাই পুলকার ।মঙ্গলবার বেহালার বকুলতলায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রী বোঝাই বাস বেপরোয়া গতিতে প্রথমে ধাক্কা মারে পড়ুয়া বোঝাই একটি পুলকারে। এরপর একটি অটো এবং অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি। বাসের চালক আপাতত পলাতক।

আরও পড়ুন- শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা, লরির ধাক্কায় ভাঙল গাড়ির লুকিং গ্লাস

এই দুর্ঘটনার ফলে চারজন পড়ুয়া সহ মোট সাত জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল নটা নাগাদ শিবপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ যাত্রী বোঝাই এই বাসটি। বেহালা চৌরাস্তা পেরিয়ে বকুলতলার কাছে নতুন পাড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।বাসের চালককে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করেন। সুযোগ বুঝে চালক বেপাত্তা হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...