Sunday, May 17, 2026

বাস-মিনিবাসের ভাড়া বৃদ্ধি! বিবেচনা করতে পরিবহন সচিবকে নির্দেশ কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল প্রাইভেট বাস-মিনিবাস (Bus-Minibus) । তারপর রাস্তায় নামার পর থেকেই মালিকাদের দাবি ভাড়া (Fare) বৃদ্ধির। কিন্তু তাতে রাজি নয় পরিবহন দফতর। কিন্তু বাস মালিকরা মর্জি মতো ভাড়া বৃদ্ধি করেন। এই নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এবার, বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে রাজ্যের পরিবহন সচিবকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ৬ সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।

লকডাউনে দীর্ঘদিন বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। সঙ্গে জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে আর্থিক চাপে বাস মালিকরা। বেসরকারি বাস মালিকদের সংগঠনের মতে, অর্থাভাবে প্রায় দেড় হাজার বাস পথে নামানো যাচ্ছে না। দিন দিন সেই সংখ্যাটা আরও কমছে। গত জুলাইয়ে বাসমালিক সংগঠনের সঙ্গে বৈঠকে রাজ্য সরকার বলে, রাস্তায় বাস নামানোর পরে, ভাড়াবৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। এর পরও বাস নামাতে রাজি না হলে ভবিষ্যতে বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার-এমন ইঙ্গিত দেওয়া হয়। তবে এই সবে মধ্যে পড়ে ভোগান্তির শিকার যাত্রীরা।

এবার হস্তক্ষেপ করল আদালত। মোটর ভেহিকেহল অ্যাক্টের ৬৭ নম্বর ধারা অনুযায়ী ভাড়া বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার সমস্যার সমাধান হয় কি না সেটাই দেখার।

আরও পড়ুন:পাহাড়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, খুদেদের দিলেন মমতাময়ী স্পর্শ

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...