Tuesday, March 17, 2026

একুশে সমাবেশের আগে ধর্মতলায় তৃণমূলের খুঁটি পুজো

Date:

Share post:

ধর্মতলায় ঐতিহাসিক একুশে জুলাই সমাবেশের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যস্তরের জেলায় জেলায় গিয়ে প্রস্তুতি সভা করছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রচার সভা করেছেন। যেহেতু গত দু’বছর করোনার জন্য ভার্চুয়াল সমাবেশ করতে হয়েছে, তাই এবার ধর্মতলায় একুশে জুলাই সমাবেশ অন্যমাত্রা পেতে চলেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এবার সমাবেশে জমায়েতের নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে।

এদিকে একুশের উপলক্ষ্যে সমাবেশ আজ, বুধবার ধর্মতলায় মঞ্চ বাঁধার আগে হয়ে গেল খুঁটি পুজো। দু’বছর পর এবার মঞ্চ হবে ভিক্টোরিয়া হাউসের সামনে। এদিনের খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বিধায়ক তাপস রায়-সহ আরও অনেকে।

এদিন পার্থ চট্টোপাধ্যায় একুশে জুলাইয়ের ইতিহাস তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের কাছে এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, “গত দু’বছর যেহেতু একুশে জুলাই ধর্মতলায় পালন করা যায়নি, এই এ বছর এই সমাবেশ ঘিরে তৃণমূলের সমস্তস্তরের নেতা-কর্মীদের উৎসাহ তুঙ্গে। এ বছর অনেক বড় করে এই দিনটি পালিত হবে। একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুধু রাজ্য নয়, গোটা দেশের কাছে পৌঁছে যাবে।”


spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...