Monday, May 11, 2026

দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর ও কলকাতা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকার প্রথম দুই স্থান দখল করল পশ্চিমবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়। রাজ্য বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিল যাদবপুর, দ্বিতীয় স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এই তালিকা প্রকাশিত হওয়ার পরেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লিখেছেন, ‘এনআইআরএফ ইন্ডিয়া তালিকা ২০২২ অনুসারে, ভারতের রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেরা কলেজের মধ্যে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষাক্ষেত্রের নানা কৃতি, অংশীদার ও পড়ুয়াদের আমার শুভেচ্ছা।’

 

কেন্দ্র ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি মিলিয়ে যে তালিকা এনআইআরএফ প্রকাশ করেছে, সেই তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি। চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেটি রাজ্য বিশ্ববিদ্যালয়। এর পর আবারও তিনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকায়, তারপর রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই কারণেই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় প্রথম দুই তালিকায় রয়েছে রাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়।

 

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...