Friday, June 19, 2026

নিট কেন্দ্রে মেয়েদের অন্তর্বাস সরাতে বাধ্য করার অভিযোগ, কেরলের ঘটনায় নিন্দার ঝড়

Date:

Share post:

নিট কেন্দ্রে মেয়েদের অন্তর্বাস সরাতে বাধ্য করার অভিযোগ উঠল কেরলে (Kerala)। রবিবার কোল্লাম জেলার আয়ুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে। সেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।এই ভয়াবহ, অপমানজনক অভিজ্ঞতার সম্মুখীন হওয়া এক পরীক্ষার্থীর বাবা সোমবার বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, তাঁর ১৭ বছরের মেয়ে নিটে বসেছিল। অন্তর্বাস ছাড়াই তাঁর মেয়েকে ৩ ঘণ্টার বেশি পরীক্ষায় বসতে হয়েছে। সেই অপমানজনক অভিজ্ঞতার রেশ ওই পরীক্ষার্থী এখনও কাটিয়ে উঠতে পারেনি।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত পরিচালক মণি রত্নম, ভর্তি হাসপাতালে

ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। অধিকাংশই নিন্দা করেছেন। কেরল পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

 

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...