Friday, May 15, 2026

IRCTC: যাত্রী সুবিধার্থে বড় পদক্ষেপ, খাবারের দাম কমালো রেল

Date:

Share post:

খাবারের দাম নিয়ে রেলের বিরুদ্ধে অভিযোগ বিস্তর। যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই। এই পরিস্থিতিতে এবার রেলে খাবারের দাম(Food Price) কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল(Indian Rail)। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) রাজধানী, শতাব্দী, দুরন্ত বা বন্দে ভারতের মতো ট্রেনের ভিতরে খাবারের অর্ডার সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল। জানানো হয়েছে, ট্রেন যাত্রার সময় অর্ডার করা খাবারের আইটেমগুলির পরিষেবা চার্জ আর নেওয়া হবে না।

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচন শেষে রাজধানীতে ফিরলেন মিস্টার ব্যালট বক্স

IRCTC দ্বারা জারি করা সার্কুলারে জানানো হয়েছে, ভারতীয় রেলের তরফে জানানো হচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী বা দুরন্ততে অর্ডার করা খাবারের জন্য কোনও অতিরিক্ত পরিষেবা চার্জ লাগবে না। উল্লিখিত খাবারের হারগুলিতে জিএসটি হার অন্তর্ভুক্ত রয়েছে, যার অর্থ কোনও অতিরিক্ত চার্জ থাকবে না। এমনকি আপনি যদি আপনার টিকিটের সাথে আপনার খাবারের আগে থেকে বুকিং না করে থাকেন সেক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এর আগে, অনেক যাত্রী ট্রেন যাত্রার সময় চা বা কফি অর্ডার করার সময় আইআরসিটিসি ৭০ টাকা চার্জ নেওয়ার বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ করে তারা বলেছেন, ভারতীয় রেলওয়ে একটি ২০ টাকার চায়ের জন্য ৫০ টাকা সার্ভিস চার্জ নিচ্ছে। যা নিয়ে বিতর্ক কম হয়নি। এই পরিস্থিতিতে এবার নিয়মে বদল আনল ভারতীয় রেল।


Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...