Monday, June 8, 2026

জনরোষ সত্ত্বেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতির চেয়ারে রনিল বিক্রমাসিংঘে

Date:

Share post:

দেশের চরম সঙ্কটজনক পরিস্থিতির মাঝে বুধবার শ্রীলঙ্কার(Srilanka) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘে(Ranil Wickeremesinghe)। গোতাবায়া রাজাপক্ষে(Gotabaya Rajapokshe) ইস্তফা দেওয়া পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি(Preciednt) হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। এদিনের প্রেসিডেন্ট নির্বাচনে অবলিলায় জিতে গেলেন রনিল।

শ্রীলঙ্কার রাজনীতিতে অস্থিরতা কাটাতে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন সাংসদরা। বুধবার রাষ্ট্রপতি নির্বাচনে ২২৩ জন সাংসদ ভোটে অংশ নিয়েছিলেন। তার মধ্যে ১৩৪টি ভোট পেয়ে জিতেছেন রনিল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাফেরুমা পেয়েছেন ৮২টি ভোট। এদিন নির্বাচনে জয়ের পর রনিল জানান, তীব্র সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। আগামী দিনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রসঙ্গত, এর আগে দু’বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রনিল। কিন্তু এই প্রথমবার জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

যদিও শুরু থেকেই দেশের সঙ্কটের জন্য রনিলকে দায়ী করেছিল শ্রীলঙ্কার জনতা। প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার জন্য লাগাতার আন্দোলন করেছেন বাসিন্দারা। তাঁদের দাবি ছিল প্রেসিডেন্ট পদে বসুক আলাফেরুমা। বিরোধী দলগুলিও তাঁকে প্রেসিডেন্ট হিসেবে চায়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাননি তিনি। প্রসঙ্গত, রাজাপক্ষেদের প্রিয়পাত্র হিসাবে পরিচিত রনিল বিক্রমাসিংঘে প্রেসিডেন্ট পদে বসতে পারেন, আগেই এমন অনুমান করেছিলেন বিশেষজ্ঞরা। এবার সেটাই হলো শ্রীলঙ্কার রাজনীতিতে। এখন দেখার বিষয় প্রেসিডেন্ট পদে বসে দেশের গুরুতর সমস্যার সমাধান করতে পারেন কিনা বিক্রমাসিংঘে।


Related articles

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...