Sunday, March 15, 2026

হেরেও শিক্ষা নেই, লাইমলাইটে থাকতেই ২১জুলাই সভা করতে চায় বিজেপি: তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

লোকে ঠেকে শেখে। কিন্তু বিজেপির হেরেও শিক্ষা হয়নি। তাই লাইমলাইটে থাকতেই ২১জুলাই সভা করতে চাইছে। বিজেপির উলুবড়িয়ার সভা নিয়ে তীব্র আক্রমণ করেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২১ জুলাই তাঁদের মহা সমাবেশের দিন আদালতের নির্দেশ মেনে বিজেপি সভা করবে বিজেপি। তীব্র কটাক্ষের সুরে অভিষেক বলেন, ‘‘লাইমলাইট থাকতেই ওইদিনটাই বেছেছে ওরা। মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। মানুষের পাশে থাকে না বিজেপি। এদের একটাই কাজ— ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!’’

বৃহস্পতিবার তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর দিনেই উলুবেড়িয়ায় সভা করতে চায় বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্ট মঙ্গলবারই প্রশ্ন তোলে, কেন একুশে জুলাই সভা করতে চাইছে বিজেপি? পরে, বুধবার বলে, সভা করতে হলে রাত ৮টা থেকে ১০টার মধ্যে করতে হবে। পাশাপাশিই, একগুচ্ছ শর্ত দিয়েছে হাই কোর্ট। যদিও, শেষপর্যন্ত সভা করবে না বলে জানায় বিজেপি।

পাশাপাশি, হাই কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণ টেনে এনে বিজেপিকে বিঁধেছেন অভিষেক। বলেন, মঙ্গলবার খোদ বিচারপতিই প্রশ্ন তুলেছিলেন, ৩৬৫ দিনের মধ্যে কেন ২১ জুলাইতেই বিজেপিকে সভা করতে হবে? কেন ২০ জুলাই বা ২২ জুলাই সভা করতে পারছে না ওরা? আদালতের নির্দেশ শিরোধার্য। তবে, আদালতের দেওয়া শর্ত মেনেই যাতে সভা হয়, সেদিকে পুলিশ-প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন অভিষেক।

আরও পড়ুন- মোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি

 

 

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...