Thursday, June 25, 2026

মোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি

Date:

Share post:

মোদি শাসনে(Modi Govt) ভারত ছাড়ার হিড়িক পড়েছে দেশবাসীর মধ্যে। ভারতের নাগরিকত্ব(Indian citizen) ছেড়ে অন্য কোনও দেশের নাগরিকত্ব নিচ্ছেন মানুষ। আর এই দিনে দিনে বেড়ে চলেছে ক্রমাগতভাবে। সম্প্রতি এই সংক্রান্ত রিপোর্টই প্রকাশ্যে আনল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। রিপোর্ট বলছে, শুধুমাত্র ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন। নিঃসন্দেহে এই সংখ্যাটা বিজেপি(BJP) সরকারের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

শুধুমাত্র ব্যবসা ক্ষেত্রের উদাহরণ তুলে এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়েছিল বহু ব্যবসায়ী ভারত ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া। আর সেই কথাই স্বীকার করে নিয়ে এদিন প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্ট বলছে, ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন ভারতীয় দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। ২০২১ সালে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ জন। এক বছরে দেশছড়ার সংখ্যায় এই বিপুল বৃদ্ধি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে মোদির শাসন নিয়ে। জানা গিয়েছে যারা দেশ ছেড়েছেন তাঁদের ৫০ শতাংশই মার্কিন নাগরিকত্ব নিয়েছেন। সূত্রের খবর, যারা দেশ ছেড়েছেন তাঁদের বেশিরভাগই ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের। প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের নাগরিকত্ব ছাড়ার সংখ্যাটা ছিল ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন।

উল্লেখ্য, বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে দেশের মাটিতে মোদি ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী ছাড়া ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের সর্বনাশ করে চলেছে মোদি সরকার। যার জেরে দেশ ছাড়ছেন একের পর এক ব্যবসায়ী। যদিও এবিষয়ে মোদি সরকারের এতদিন কোনও উচ্চবাচ্য করা হয়নি, এবার সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সেই রিপোর্টই প্রকাশ্যে আনল মোদি সরকার।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...