Wednesday, May 13, 2026

ধর্মতলায় বাঁধভাঙা উচ্ছ্বাস, ভিড়ের মাঝেই উদ্বাহু নৃত্য মতুয়াদের

Date:

Share post:

ঘড়িতে বেলা ১১টা। ধর্মতলায় বাঁধভাঙা উচ্ছ্বাসের স্রোত বাঁধ মানছে না। উচ্ছ্বসিত মতুয়ারাও(Matua)। ২১ জুলাইয়ের মঞ্চের সামনে ভিড়ের মাঝেই উদ্বাহু নৃত্য শুরু করলেন মতুয়া মহাসঙ্ঘের সদস্যরা। ঢাক-ঢোল-কাঁসর ঘন্টার সেই সাবেক প্রথা, সাবেক রীতি। অংশ নিলেন লালপাড় সাদা শাড়ি পরিহিত মহিলারাও। সমাবেশে আসা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠল সেই দৃশ্য। বোঝা গেল মতুয়াদের বিভ্রান্ত করে দলে টানার সব চেষ্টাই রসাতলে গেল বিজেপির। উত্তর ২৪ পরগণা, নদিয়া থেকেই শুধু নয়, উত্তরের বিভিন্ন জেলা থেকেও দলে দলে মতুয়ারা আসছেন সমাবেশে। আসছেন রাজ্যের অন্যান্য জায়গা থেকেও। শিয়ালদহে ঢল নেমেছে মতুয়া সম্প্রদায়ের মানুষের। মিছিল করে এগচ্ছেন ধর্মতলার দিকে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষের নেতৃত্বে।


Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...