Tuesday, June 2, 2026

একুশের সমাবেশে পা মেলালেন গোপাল ভাঁড় থেকে চার্লি চ্যাপলিন

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

এককথায় বর্ণাঢ্য, রঙিন তৃণমূলের একুশের সমাবেশ। যেখানে অংশ নিলেন গোপাল ভাঁড় থেকে শুরু করে চার্লি চ্যাপলিন। বাংলার কন্যাশ্রী, রূপশ্রীরা তো ছিলেনই, ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে স্বয়ং ”মা লক্ষ্মী”!

গতকাল রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ধল নেমেছে ধর্মতলার মঞ্চের দিকে। আর এদিন ভোর থেকেই তিলোত্তমা “দখল”-এ চলে গিয়েছে তৃণমূল কর্মী-সমর্থকদের।

শিয়ালদহ স্টেশন থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে একাধিক বর্ণাঢ্য মিছিল গিয়েছে ধর্মতলার দিকে। যা ছিল এক কথায় সত্যি রঙিন ও বর্ণাঢ্য। তৃণমূলের একুশের মিছিলে কে ছিলেন না, গোপাল ভাঁড় থেকে শুরু করে চার্লি চ্যাপলিনের সাজে মিছিল ছিল দৃষ্টিনন্দন।

আরও পড়ুন- ধর্মতলায় বাঁধভাঙা উচ্ছ্বাস, ভিড়ের মাঝেই উদ্বাহু নৃত্য মতুয়াদের

নাদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা শিয়ালদহ থেকেই লক্ষ লক্ষ মানুষ ধর্মতলার হেঁটেছেন। কল্যাণী, রানাঘাট, অশোকনগর, হাবরা, ব্যারাকপুর, বারুইপুর সোনারপুর জয়নগর থেকে একের পর এক বর্ণাঢ্য মিছিল মিশেছে ধর্মতলায়।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রতীকী শব দেহ কাঁধে নিয়েও একটি বর্ণাঢ্য মিছিল সকলের নজর কেড়েছে। যেখানে খাটিয়া কাঁধে হাঁটলেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ধর্মের প্রতীকী পোশাক পড়া তৃণমূল কর্মীরা। সব মিলিয়ে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাওয়া নতুন একুশের সমাবেশ দেখলো তিলোত্তমা কলকাতা।

 

 

 

Related articles

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...