Monday, March 16, 2026

বাংলার তিন প্রধানকে বঙ্গবিভূষণ সম্মান রাজ্য সরকারের

Date:

Share post:

কলকাতা ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল (EastBengal), মোহনবাগান (Mohunbagan), মহামেডানকে (Mohammedan) বঙ্গবিভূষণ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে বাংলার তিন প্রধানের হাতে এই সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এমনটাই জানান হল রাজ‍্য সরকারের পক্ষ থেকে।

শুক্রবার তিন ক্লাবের সভাপতি এবং সচিবকে একটি চিঠি দিয়েছেন মুখ‍্যমন্ত্রী। সেই চিঠিতে ভারতীয় ফুটবলে অবদানের জন্য তিন ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসুকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “মোহনবাগান ক্লাব বাঙালির কাছে এক আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে। ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, সোমবার, বিকাল ৪টেয় নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে আগ্রহী। এ বিষয়ে আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।’

একই চিঠি মুখ‍্যমন্ত্রী পাঠিয়েছেন ইস্টবেঙ্গল এবং মহমেডান ক্লাবের সভাপতিদেরও। ভারতীয় ফুটবলে বাংলার তিন শতাব্দী প্রাচীন ক্লাবের অবদানকে স্বীকৃতি দিতেই এই বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া বাংলার ফুটবল মহলে।

আরও পড়ুন:India Team: কমনওয়েলথ গেমসে পদক জয়ই লক্ষ‍্য, বার্মিংহ্যামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বললেন স্মৃতি

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...