Sunday, June 21, 2026

মাঝে মধ্যেই নাকি অর্পিতার ফ্ল্যাটে আসতেন পার্থ, দাবি আবাসনের কর্মীর

Date:

Share post:

মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) হরিদেবপুরের ফ্ল্যাট থেকে সোনাদানা, প্রচুর মোবাইল ও কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। আটক করা হয়েছে অর্পিতাকেও।

তদন্তের মাঝেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও নাকি জিজ্ঞাসাবাদে সহযোগিতাও করছেন না পার্থ-অর্পিতা ! তাই দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারিকরা।

এদিকে পার্থ চট্টোপাধ্যায় নাকি প্রায়শই আসতেন অর্পিতার হরিদেবপুরের ফ্ল্যাটে। কাদের যাতায়াত ছিল অর্পিতার এই ফ্ল্যাটে, এই নিয়ে নানারকম খবর উঠে আসছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতার হরিদেবপুরের ফ্ল্যাট কমপ্লেক্সের এক কর্মী জানিয়েছেন মাঝে মধ্যেই সেখানে আসতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থবাবুকে নাকি তাঁরা “গুড মর্নিং স্যার” বলেও কখনও কখনও সৌজন্যও দেখিয়েছেন। তাঁরা। এমনটাই দাবি আবাসনের এক কর্মীর।


 

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...