Thursday, May 14, 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়, নীরজ চোপড়ার জন্য কাটল ১৯ বছরের খরা

Date:

Share post:

দেশের জন্য রুপোর পদক আনতে পেরে খুব ভালো লাগছে। এ এক দারুণ অনুভূতি। আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও ভালো ফল করতে চাই। চেষ্টা করব পদকের রং পরিবর্তন করতে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জেতার পর একথা বললেন নীরজ চোপড়া। একই সঙ্গে বুঝিয়ে দিলেন, পরের বছর তাঁর টার্গেট সোনা। ২৪ বছরের নীরজের কথায়, বিদেশি কোচ থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ, অ্যাথলেটিক্স ফেডারেশন, সাই এবং সরকার সবরকম ভাবে সাহায্য করেছে। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন সহযোগিতা পেলে সব খেলাই উন্নতি করবে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে রবিবার ইতিহাস তৈরি করলেন নীরজ। ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক পেল ভারত। এই প্রতিযোগিতায় তিনি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ, যিনি রুপোর পদক জিতেছেন। এর আগে অঞ্জু ববি জর্জ (২০০৩) লং জাম্পে প্রথমবার পদক জিতেছিলেন। সোনা জয়ী অ্যান্ডারসন পিটার্স ৯০.২১ মিটার, রূপো জয়ী নীরজ চোপড়া ৮৮.১৩ মিটার, ব্রোঞ্জ জয়ী জাকুব ভাদলেজচ ৮৮.০৯ মিটার ছুড়েছেন। অ্যান্ডারসন প্রথম থ্রোতে ৯০.২১ মিটার ছুঁড়ে, নীরজকে পিছনে ফেলে দেন। তিনটি থ্রোয়ে নীরজ পিছিয়ে ছিলেন।

কিন্তু ভারতীয় ক্রীড়াবিদ চতুর্থ থ্রোয়ে স্নায়ুর চাপ ধরে রেখে সেরাটা করে নেন। পিটার্স আর নীরজের পর চেক রিপাবলিকের জাকুব ভাদলেজচ ৮৮.০৯ মিটার ছুড়তে পারেন। এই লড়াইয়ে আরেক ভারতীয় রোহিত যাদব শেষ করেন দশম স্থানে (৭৮.৭২ মিটার)।নীরজ চোপড়া এদিন অবশ্য সেরা ফর্মে ছিলেন না। প্রথম থ্রো ফাউল হয়ে যায়। একই অবস্থা হয় পঞ্চম থ্রোয়ে। কিন্তু একটি মাত্র ভালো থ্রোয়েই বাজিমাত করেন চোপড়া। চলতি বছর নীরজ চোপড়া ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রেকর্ড তৈরি করেছেন স্টকহোম ডায়মন্ড লীগে। সেখানে তিনি রুপো জিতেছেন।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...