Saturday, May 16, 2026

শান্তিনিকেতনে বিঘা বিঘা জমি, একাধিক বাড়ি! স্থানীয়দের মুখে পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকার নাম

Date:

Share post:

কোটি কোটি টাকা, বেনামি সম্পত্তি, গয়নার হদিশ হাতেনাতে পেতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ মডেন অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। পার্থবাবুর ঘনিষ্ঠদের সম্পত্তি নিয়েও জোরচর্চা শুরু হয়েছে। শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা, এমনটাই দাবি করেছে ইডি।

 

সূত্রের খবর, খোয়াই হাটের কাছে প্রায় ২০ বিঘা জমি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের এক ঘনিষ্ঠের নামে। এছাড়াও শান্তিনিকেতনের ফুলডাঙা, প্রান্তিক, গোয়ালপাড়া প্রভৃতি জায়গায় কমপক্ষে ৭টি চোখ ধাঁধানো বাড়ি রয়েছে। ‘তিতলি’, ‘অপা’, ‘চারবাড়ি’— এগুলি পার্থবাবু ও তাঁর ঘনিষ্ঠদের বাড়ি বলে দাবি স্থানীয় মানুষদের। কোনও রাজনৈতিক কর্মসূচি ছাড়াই মাঝেমধ্যে ব্যক্তিগত কাজে শান্তিনিকেতন যেতেন পার্থ চট্টোপাধ্যায়, যে খবর ওই এলাকার দলীয় নেতৃত্বের কাছে থাকতো না। তিনি আসতেন, সময় কাটিয়ে চলে যেতেন। এমনটিও জানাচ্ছে এলাকাবাসীরা।

আরও জানা গিয়েছে, শান্তিনিকেতনের এই বাড়িগুলি দেখভাল করেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এক অধ্যাপিকা বলে পরিচিত। ইডি সূত্রের খবর, ওই বাড়িগুলিতে তল্লাশি চালাতে পারে তারা।

আরও পড়ুন:আজ স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদালতে তোলা হবে অর্পিতা মুখোপাধ্যায়কে

 

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...