Tuesday, March 3, 2026

কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই, আজই পার্থকে ছেড়ে দেবে এইমস-ভুবনেশ্বর

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই৷ তবে কিছু পুরনো সমস্যা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি রাখারও কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন ভুবনেশ্বর এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস৷ তাঁকে ছেড়ে দেওয়া হবে সোমবারই।পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এইমস-এর ওই শীর্ষ কর্তা৷
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে সময়ের মধ্যেই রিপোর্ট দিয়েছে ভুবনেশ্বরের এইমস। সোমবার এইমসের ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘ওঁর ৪-৫ রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা ‘সিরিয়াস’ নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেব।’’

আরও পড়ুন- Axar Patel: রবিবার ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমে ধোনির ১৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন অক্ষর
তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’ এইমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।এসএসসি দুর্নীতি মামলায় শনিবার ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নাকতলার বাড়ি থেকে তুলে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে নিম্ন আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন পার্থ।পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বুকে ব্যথা রয়েছে৷ এ দিন ভুবনেশ্বর পৌঁছেও সেই ইঙ্গিত করেন তিনি৷ যদিও এইমস-এর শীর্ষ কর্তা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বুকের ব্যথা খুব বেশি হচ্ছে না৷ এইমস কর্তৃপক্ষের এই বক্তব্যের পর এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর থাকবে সবার।

 

 

spot_img

Related articles

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...